ব্রেকিং নিউজ
admin
২৩ অগাস্ট ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর গলাচিপায় পূর্ব কল্যাণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট কোচিং ও অনিয়মের অভিযোগ: কথিত লুঙ্গি পরা সাংবাদিকের মব সৃষ্টি!

মাহ্ফুজ নবীন:

‎পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণকলস গ্রামের পূর্ব কল্যাণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পরীক্ষা। স্কুল খোলা থাকলেও প্রধান শিক্ষক মোঃ হারুন ব্যক্তিগত কাজে আছে স্কুলের বাইরে। এমন পরিস্থিতিতে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে ঐ একই স্কুলের সহকারী শিক্ষিকা সুজিতা স্কুলের ভেতরেই প্রাইভেট পড়ান এবং প্রধান শিক্ষকের নিয়মিত অনুপস্থিতিসহ একাধিক অনিয়মের অভিযোগ।

‎অনুসন্ধানে দেখা গেছে, সহকারী শিক্ষিকা সুজিতা দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে ২০০ থেকে ৫০০ শত টাকা করে নিচ্ছেন। এলাকাবাসী জানিয়েছে, তার প্রায় ১০ বছরের চাকরি জীবনে এমনটাই তিনি করে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী স্কুলের ভেতরে কোচিং বা প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটা করলে অসুবিধা কী?” তিনি আরও জানান, আগে বাড়িতে প্রাইভেট পড়াতেন, এখন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়ান—কখনো ছুটির আগে, কখনো পরে।

‎প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন প্রাইভেট পড়ান? বাড়তি আয়ের পথ খুঁজছেন, নাকি শিক্ষার্থীদের উন্নয়নের জন্য? নাকি স্কুলে নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না? সরকারি শিক্ষানীতিতে পরিবর্তন না এলে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। মুখস্থ বিদ্যা আর বাস্তবজীবনে কাজে না লাগা,তাই এমন শিক্ষা প্রাইভেট পড়িয়েও কতটা কাজে লাগবে ভবিষ্যতে—সে প্রশ্নও উঠছে।

‎বিদ্যালয়টিতে শিক্ষকের সংকট রয়েছে। প্রধান শিক্ষক সম্পর্কে অভিযোগ, তিনি চরম পর্যায়ের ফাঁকিবাজ। তিনি পটুয়াখালী শহরে বসবাস করেন এবং দূরত্বের অজুহাতে প্রায়ই অনিয়মিতভাবে স্কুলে আসেন।

‎২০ আগস্ট ২০২৬ তারিখে স্কুলে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই ব্যক্তিগত কাজে চলে গেছেন। মোবাইলে তথ্য চাওয়া হলে তিনি একজন লুঙ্গিপড়া কথিত সাংবাদিকসহ গ্রামের ২০-৩০ জনকে নিয়ে লাইব্রেরিতে হাজির হন। প্রশ্ন করা হলে তার জবাব ছিল—“তাতে কী হইছে?” যেন স্কুলের অনিয়ম অনুসন্ধান করাই মহা অপরাধ।

‎অভিযোগ রয়েছে, বাচ্চাদের খাবারের জন্য দেওয়া ডিম-রুটি প্রায়ই ভাগাভাগি করে শিক্ষকরা নিয়ে যায়। সহকারী শিক্ষিকার প্রাইভেট পড়ানো এবং প্রধান শিক্ষকের নানান অপকর্মের দুর্বলতা ও অনুপস্থিতি জানার পরই এই রকম আচরণ করছেন, বলে মনে করেন অনুসন্ধানকারীরা।

‎লুঙ্গিপড়া ওই ব্যক্তি নিজেকে কখনো সাংবাদিক, কখনো রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন। তিনি এসাইনমেন্ট ছাড়া সংবাদ সংগ্রহ করাই যাবে না বলে মব সৃষ্টি করে, তার লোকজন নিয়ে। তখন প্রধান শিক্ষক খুশি মনে উপস্থিত দর্শকের ভূমিকা পালন করেন। কথিত সাংবাদিক সরেজমিনে সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করেন। অথচ তারই মুখে উচ্চারিত এসাইনমেন্টের শব্দের অর্থ কী জানতে চাওয়া হলে, তিনি উত্তর দিতে পারেননি। তাকে না জানিয়ে তার ইউনিয়নের কোথাও গেলে নাকি আজকের মতো, আবারও মব সৃষ্টি করবে। তা তিনি সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন৷ অথচ তার পৈত্রিক পরিচয়ও আছে কারো কারো ভিন্ন ভিন্ন অভিমত, আছে নানা বিতর্ক! সেই গোপন সত্য নিয়ে বহুজন বহুকথা বলছে। তাতে আমাদের আপত্তি না থাকলেও সরকারি রাস্তা ও বাঁধের জমিতে তারা পাঁকা দালান তৈরি করেছে, সেই জমি অসহায় মানুষের কাছে বিক্রি করে মহান সাজছেন; তখন নিজের অবৈধ দখল নিয়ে প্রশ্ন করলে কথিত সাংবাদিকের কষ্ট লাগে, আর তখনই সগৌরবে পরিচয় দেন, এবং বুঝিয়ে দেয় কোনো এক রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে তিনি ঢাল হিসেবে ব্যবহার করেন, নানান অপকর্মে। অথচ রাজনৈতিক দলে তার কোনো অন্যায়ের দ্বায় কখনোই নেয়নি।

‎প্রাথমিক শিক্ষার এই চিত্র শুধু একটি স্কুলের নয়—বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা। শিক্ষক সংকট, নিয়মিত উপস্থিতির অভাব, স্কুলের ভেতরেই বাণিজ্যিক প্রাইভেট কোচিং এবং খাবার নিয়ে অভিযোগ—এসবই শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০