ব্রেকিং নিউজ
admin
৭ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জোর পূর্বক জমি দখল ও কলাবাগান কেটে ফেলার অভিযোগ: উল্টো ভুক্তভোগী শিক্ষকের বিরুদ্ধে মামলা!

খলিফা সাগর : নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী জেলার বাউফল থানার বগা ইউনিয়নের পশ্চিম কায়না গ্রামে পূর্ব শত্রুতার জেরে জোরপূর্বক জমি দখল এবং একটি ফলন্ত কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জমি হারিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও বিচার না পেয়ে উল্টো চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী ইব্রাহীম মৃধা (ইব্রাহীম মাস্টার)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কায়না গ্রামের বাসিন্দা ইব্রাহীম মৃধার সাথে একই গ্রামের সত্তার সিকদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে সত্তার সিকদারের দুই ছেলে রেজাউল করিম ও ইউসুফ আলী এবং সহযোগী নাজমুলসহ একদল লোক বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করে। তারা সেখানে থাকা ইব্রাহীম মাস্টারের একটি কলাবাগানের প্রায় ৭০ থেকে ৮০টি ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কলাগাছগুলো কেটে ফেলার পর অভিযুক্তরা সেখানে একটি বেকু (ভেকু/মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতারাতি ভিটি তৈরি করে জমিটি পুরোপুরি নিজেদের দখলে নিতেচায়।

এ ঘটনার পর ভুক্তভোগী ইব্রাহীম মাস্টার নিরুপায় হয়ে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং সালিশের অনুরোধ করেন। কিন্তু অভিযুক্তরা স্থানীয় লোকজনের কোনো কথাই তোয়াক্কা করেনি। উপায়ান্তর না দেখে ইব্রাহীম মাস্টার বগা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ রয়েছে, পুলিশ ফাঁড়িতে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে এবং নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে উল্টো ভুক্তভোগী ইব্রাহীম মাস্টারকেই আসামি করে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছে অভিযুক্ত পক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্তার সিকদারের ছেলেরা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তারা ক্ষমতার জোর দেখিয়ে নিরীহ মানুষের জমি দখল করে এবং কেউ প্রতিবাদ করলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। একজন সম্মানিত শিক্ষকের সাথে এমন অন্যায় ও হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বগা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, জমি দখল ও গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০