ব্রেকিং নিউজ
admin
১১ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেলিভারি রাস্তা’র কলঙ্ক মুছতে অনন্য উদ্যোগ: নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান!

খলিফা সাগর, পটুয়াখালী প্রতিনিধি:

​বছরের পর বছর ধরে পড়ে থাকা চরম জনদুর্ভোগের এক মর্মস্পর্শী চিত্র পাল্টাতে শুরু করেছে পটুয়াখালীতে। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা কাটিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন এক সাবেক ইউপি চেয়ারম্যান। পটুয়াখালী সদর উপজেলার ৯ নং ছোট বিঘাই ইউনিয়নের ‘অফিসের বাজার’ থেকে ‘কাজীর হাট’ ও ‘মাঝি বাড়ি’ পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু করেছেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
​স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি পাকা হওয়া সত্ত্বেও বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় এটি সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এর ফলে এই অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি চাকুরিজীবীসহ সর্বস্তরের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। সবচেয়ে নির্মম বিষয় হলো, রাস্তাটি এতই ভাঙাচোরা ছিল যে জরুরি প্রয়োজনে কোনো অ্যাম্বুলেন্স বা রিকশাও যাতায়াত করতে পারত না।
​সম্প্রতি এক প্রসূতি মাকে হাসপাতালে নেওয়ার পথে ভাঙা রাস্তার ঝাঁকুনি ও তীব্র যাতায়াত কষ্টের কারণে রাস্তার ওপরই সন্তান প্রসব (ডেলিভারি) করতে বাধ্য হন তিনি। এই বেদনাদায়ক ও লজ্জাজনক ঘটনার পর থেকেই স্থানীয় মানুষ ক্ষোভ আর দুঃখে এই পাকা সড়কটির নাম দেন ‘ডেলিভারি রাস্তা’।যে রাস্তা দিয়ে একটা রিকশা বা অ্যাম্বুলেন্স চলতে পারত না, আজ মিজানুর রহমানের কারণে সেই রাস্তা আবার সচল হচ্ছে। আমরা তার এই নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানাই।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা থাকলেও বর্তমান ইউপি চেয়ারম্যান, সদস্য কিংবা প্রভাবশালী কোনো রাজনৈতিক দল এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট দূর করতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ছোট বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিজানুর রহমান।
​তার ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে বর্তমানে রাস্তাটির সংস্কার ও রিপেয়ারিং কাজ পুরোদমে চলমান রয়েছে। এই মহৎ কাজে তিনি পাশে পেয়েছেন স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষকে। সড়ক সংস্কারের এই মানবিক কার্যক্রমে মাঠে থেকে আরও সহযোগিতা করছেন:​কামাল হোসেন, সভাপতি, অফিসের বাজার।জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, অফিসের বাজার।জহিরুল ইসলাম, জেলা যুবদল নেতা।
​এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, জনগণের সাথে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে যতদিন মহান রব্বুল আলামীন আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমি বিঘাই ইউনিয়নের সকল জনগণের পাশে থাকবো, ইনশাআল্লাহ। মানুষের এই কষ্ট আমি সইতে পারিনি বলেই এই উদ্যোগ নেওয়া।
​সাবেক চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। অ্যাডভোকেট মিজানুর রহমানের এই মানবিক উদ্যোগ প্রমাণ করেছে যে, সদিচ্ছা থাকলে কোনো পদে বা জনপ্রতিনিধিত্বে না থেকেও জনগণের প্রকৃত সেবক হওয়া সম্ভব।
​তবে স্থানীয় সচেতন মহলের দাবি, এই সাময়িক সংস্কারের পাশাপাশি রাস্তাটির স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য যেন দ্রুত সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (এলজিইডি) কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০