ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা

দেশে একের পর এক মবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানান ধরনের সংস্কৃতি রয়েছে— নাচ, গান, অভিনয় কিংবা কবিতার সংস্কৃতি। কিন্তু বাংলাদেশে গত দেড় বছর এবং বিশেষ করে সাম্প্রতিক দুই মাসে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা হলো ‘মবের সংস্কৃতি’, যা অত্যন্ত উদ্বেগজনক।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে নিজের দেওয়া নোটিশ উত্থাপন করে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই। বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি— সবখানেই নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট। তিনি উল্লেখ করেন, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের লক্ষ্য করে মব তৈরি করা হচ্ছে। পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্টের ল’ইয়ার্স রুমে মবের ঘটনা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া দ্য ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলো সমাজের গভীর অবক্ষয়ের ইঙ্গিত বহন করে বলে তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী একাধিকবার আশ্বাস দিয়েছিলেন যে দেশে মব কালচার বন্ধ হবে এবং বিচারহীনতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে— একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে। তিনি মনে করেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হয়।

তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে তীব্র হতাশা, ক্ষোভ এবং বৈষম্য বিরাজ করছে। বিশেষ করে অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতিই এই পরিস্থিতির জন্য দায়ী। উদাহরণ হিসেবে তিনি দেড় বছর আগে চট্টগ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন, যার বিচার এখনও হয়নি—এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে আরও উসকে দিচ্ছে। বক্তব্যের শেষদিকে তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তবে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তার বরাদ্দ পাওয়া দুই মিনিট পূর্ণ হতেই মাইক বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০