ব্রেকিং নিউজ
admin
১৪ অগাস্ট ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন হলেও মেলেনি সহজে মুক্তি: পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনলাইন জামিননামায় তীব্র ক্ষোভ!

মাহ্ফুজ নবীন:

আইনি প্রক্রিয়ায় আদালত থেকে মিলছে বহুল কাঙ্ক্ষিত জামিন। কিন্তু আদালত চত্বর থেকে কারাফটকের দূরত্ব পার হওয়া তো দূরের কথা, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও কেবল অনলাইন জটিলতার গ্যাঁড়াকলে আটকে থাকছে আসামিদের মুক্তি।

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালু হওয়া নতুন ‘অনলাইন জামিননামা’ পদ্ধতির ধীরগতিতে এখন নাভিশ্বাস ভুক্তভোগী আসামি ও তাদের স্বজনদের।

গত ১৩ আগস্ট ২০২৬ থেকে এই আদালতে অনলাইন জামিননামা প্রক্রিয়া শুরুর পর থেকেই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বিচারপ্রার্থীদের। হয়রানি কমানো এবং বিচারিক প্রক্রিয়াকে সহজীকরণের উদ্দেশ্যে সেবাটি চালু করা হলেও, বাস্তবে এটি রূপ নিয়েছে চরম ধীরগতির এক জাঁতাকলে।

‎সহজীকরণের নামে ‘ধীরগতির আত্মপ্রকাশ’!

আদালত চত্বরে সরেজমিনে দেখা যায়, জামিন পাওয়ার পর স্বজনদের মুখে যে স্বস্তির হাসি ফোটার কথা ছিল, তা রূপ নিয়েছে তীব্র উদ্বেগ ও হতাশায়। জামিন মঞ্জুরের পর তা অনলাইনে তুলতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। ফলে আদালত থেকে জামিন পেলেও আসামিরা নির্দিষ্ট সময়ে কারাগার থেকে বের হতে পারছেন না।

অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, একটি কাজ যেখানে দ্রুত শেষ হওয়ার কথা, সেখানে সার্ভারের চরম ধীরগতি ও অনলাইন জামিন পদ্ধতিটি নতুন রূপে শুরু হয়েছে বলে জটিলতার কারণে দিন পার হয়ে যাচ্ছে।

ভোগান্তির চরমসীমায় পৌঁছানো আসামির স্বজনরা বলছেন, “পদ্ধতিটি সহজ করার জন্য চালু করা হলেও বাস্তবে এটি এনালগ পদ্ধতির চেয়েও ধীরগতির।” ক্ষুব্ধ অনেক ভুক্তভোগী তো এটিকে ঠাট্টা করে ‘অনলাইন জামিননামা’র বদলে ‘অত্যাচারনামা’ বা ‘এনালগনামা’ বলে আখ্যা দিচ্ছেন।

‎ভুক্তভোগীদের আকুতি:

ভুক্তভোগীদের দাবি, ডিজিটাল সেবার মূল লক্ষ্যই হওয়া উচিত দ্রুত ও ভোগান্তিমুক্ত সেবা দেওয়া। কিন্তু পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই নতুন ব্যবস্থার যান্ত্রিক ত্রুটি ও ধীরগতির কারণে প্রতিটি পদে পদে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎দ্রুত এই অনলাইন জামিননামায় প্রক্রিয়ার সমস্যা সমাধান করে সেবাটি অতি দ্রুত সচল করা এবং আদালতের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগীয় উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী ও স্থানীয় আইনজীবীরা এবং ভূক্তভোগীর পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০