ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৭ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চামড়া শিল্পকে বহুমাত্রিক রফতানিখাতে পরিণত করা হবে: বাণিজ্যমন্ত্রী

চামড়া শিল্পকে বহুমাত্রিক রফতানিখাতে পরিণত করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের চামড়া শিল্পকে আগামী দিনে বহুমাত্রিক সম্ভাবনাময় রফতানি খাতে পরিণত করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এর জন্য স্বতন্ত্র বোর্ড গঠন কোনো বিষয় না।

সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিলেটে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

 

মন্ত্রী বলেন, ‘সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপির কার্যকারিতা ও সক্ষমতা নিয়ে একটি ইতালীয় প্রতিষ্ঠান গবেষণা করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করা হচ্ছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

মন্ত্রী জানান, সিইটিপির পরিকল্পিত পরিশোধন সক্ষমতা প্রতিদিন ২৫ হাজার ঘনমিটার হলেও বর্তমানে তা ১৪ থেকে ১৭ হাজার ঘনমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই সক্ষমতাকে পূর্ণমাত্রায় উন্নীত করার পাশাপাশি ক্রোমিয়াম পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের সময় যেসব ট্যানারি সঠিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি, সেগুলোর মধ্যে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনে নতুন অর্থায়নের মাধ্যমে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরও চামড়া খাতে বিনিয়োগে উৎসাহিত করা হবে।’

চামড়া পাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের সীমান্ত পরিস্থিতির কারণে সংগঠিতভাবে চামড়া পাচারের সুযোগ খুবই সীমিত। বরং চামড়া খাতের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংরক্ষণ ও ব্যবস্থাপনার ঘাটতি। এ সমস্যা দূর করা গেলে শিল্পটি আরও বড় পরিসরে বিকশিত হবে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তিনি দেশজুড়ে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে লবণ মাখিয়ে সংরক্ষণের আহ্বান জানান। এতে একসঙ্গে সাভারের বর্জ্য পরিশোধন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং সংরক্ষিত চামড়া সারা বছর ধীরে ধীরে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।

চামড়ার দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার একটি নির্দেশনামূলক মূল্য নির্ধারণ করে দিয়েছে। তবে চামড়ার প্রকৃত মূল্য নির্ভর করে পশুর শরীর থেকে কতটা দক্ষতার সঙ্গে চামড়া ছাড়ানো হয়েছে এবং কত দ্রুত ও সঠিকভাবে তা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে তার ওপর।

বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া শিল্পের বিদ্যমান সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে একে আগামী দিনে একটি মাল্টি-বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত করাই সরকারের লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০