ব্রেকিং নিউজ
admin
১০ অগাস্ট ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে ধরাছোঁয়ার বাইরে থাকা ডন জালে, সালমান শাহ্ হত্যা মামলায় ফের তোলপাড়

বিনোদন ও আদালত প্রতিবেদক:

ঢালিউডের কালজয়ী চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ্‌ হত্যা মামলায় অভিযুক্ত জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করে। বিকেলে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ ছিল নাম

বিমানবন্দর থানার কর্মকর্তা ও সিআইডি সূত্র জানিয়েছে, সালমান শাহ্‌ হত্যা মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী ডনসহ অন্য আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি ছিল এবং ইমিগ্রেশন পুলিশের ‘স্টপ লিস্টে’ তাঁদের নাম অন্তর্ভুক্ত ছিল। রোববার ভোরে ওমরাহে যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে চিহ্নিত করে আটক করে এবং পরবর্তীতে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার দলের কাছে সোপর্দ করে।

আদালতের কার্যক্রম ও রাষ্ট্রপক্ষের বক্তব্য

বিকেলে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিহিত অবস্থায় ডনকে সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিউকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, আসামিরা পরস্পর যোগসাজশে জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় এবং জামিন পেলে চিরতরে পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় তাঁকে কারাগারে রাখার আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা সিআইডি পরিদর্শক আরিফুর রহমান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রেক্ষাপট ও দীর্ঘ আইনি লড়াই

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে সালমান শাহ্‌র লাশ উদ্ধার করা হয়। সে সময় থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সহ বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনে একে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

  1. তবে সালমান শাহ্‌র পরিবার ও মা নীলা চৌধুরী এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর রিভিশন আবেদনের প্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং পরবর্তীতে সালমান শাহ্‌র মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রামনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির অধীনে অধিকতর তদন্তাধীন রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০