ব্রেকিং নিউজ
admin
১৪ জুন ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ: আউলিয়াপুর অগ্রযাত্রা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ!

পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে নবজাতকের জন্ম উপলক্ষে দুটি গাছ উপহার ও রোপণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আউলিয়াপুর অগ্রযাত্রা পরিষদ’। “নতুন প্রাণের আগমনে, দুটি বৃক্ষ আগামীর নামে” স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১২ জুন) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নবজাতকদের পরিবারের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয় এবং শিশুদের নামে দুটি করে গাছ রোপণের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে দক্ষিণ আউলিয়াপুরের ৯ নম্বর ওয়ার্ডের নবজাতক সন্তান, ছোট আউলিয়াপুরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ মাহমুদ, ইয়াসির আরাফাত আসিফ ও সাফোয়ান খান এবং ৬ নম্বর ওয়ার্ডের সাফোয়ান সাইদ খানের নামে গাছের চারা প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আউলিয়াপুর ইউনিয়নে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে শুভেচ্ছা জানিয়ে তার নামে দুটি বৃক্ষ রোপণ করা হবে। একটি শিশুর জন্ম যেমন পরিবারের জন্য আনন্দের বার্তা, তেমনি একটি গাছ পরিবেশের জন্য আশীর্বাদ। এই দুইকে একসূত্রে গাঁথতেই ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের সূচনা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মশিউর রহমান, কর্মকর্তা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা বলেন, “আমরা চাই আউলিয়াপুরের প্রতিটি নবজাতকের জন্মের স্মৃতি একটি বৃক্ষের সঙ্গে জড়িয়ে থাকুক। শিশুটি যেমন বড় হবে, তার নামে রোপণ করা গাছগুলোও তেমনি বেড়ে উঠবে। জন্মবৃক্ষ শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ অঙ্গীকার।”

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম সোহেল, প্রভাষক (গণিত), বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ বলেন, “একটি শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য যেমন পরিবার প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি বাসযোগ্য পরিবেশ। এই প্রকল্প নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের বার্তা দেবে।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রবিউল ইসলাম রুবেল, সহকারী অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে নবজাতকের জন্মকে কেন্দ্র করে বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।”

সংগঠনটির নেতারা জানান, ভবিষ্যতেও আউলিয়াপুর অগ্রযাত্রা পরিষদ বিভিন্ন সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০