ব্রেকিং নিউজ
admin
১১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

কুয়াকাটায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক দিনকাল এবং ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিটিএসএফের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাতে কুয়াকাটায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে পটুয়াখালী জেলা বিটিএসএফের সভাপতি মোঃ আল-ইমরান রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আল মামুন সহ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সাংবাদিক আব্দুল কাইয়ুম আরজুসহ বিটিএসএফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সাংবাদিকতা, সাংগঠনিক কার্যক্রম, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন তারা।
আলোচনায় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত কল্যাণে বিটিএসএফের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বিস্তৃত করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এ সময় বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন বলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখাও একজন সাংবাদিকের দায়িত্ব।”

এসময় পটুয়াখালী জেলা বিটিএসএফের নেতৃবৃন্দ বলেন, বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতা বিটিএসএফের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০