ব্রেকিং নিউজ
admin
৩০ জুন ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সফলভাবে শুরু হয়েছে আঙ্গুরের বাণিজ্যিক!

রাজশাহী জেলা প্রতিনিধি:

স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে আঙ্গুরের। জনপ্রিয় এই ফল চাষে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন তরুণ কৃষকরা। রাজশাহীর অনুকূল আবহাওয়া ও মাটিতে আঙ্গুরের স্বাদ হয় অসাধারণ মিষ্টি। ফলে দিন দিন বাড়ছে আঙুর বাগানের সংখ্যা। কৃষকের ঝুঁকি কমাতে এবং বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সবুজ পাতার সমারোহের মাঝে থোকায় থোকায় ঝুলছে পাকা আঙ্গুর। কোনো থোকা খয়েরি, কোনোটা সবুজ আবার কোনোটা গাঢ় কালচে রঙের। প্রতিটি দানা টসটসে রসে ভরপুর। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের তরুণ কৃষক ইমাম হোসেন সাগরের আঙুর বাগানে।

তাঁর ৩ বিঘা জমির বাগানে রয়েছে বাইকুনুর, অ্যাপোলো, দাসুনিয়া, অস্ট্রেলিয়ান কিংসহ মোট ৮টি উন্নত জাতের আঙ্গুর।

ইমাম হোসেন সাগর বলেন, “যশোরে একটি বাগানে তিন বিঘা জমিতে প্রচুর আঙুর দেখে মুগ্ধ হয়েছিলাম। এত সুন্দর ও প্রচুর ফলন আগে কখনো দেখিনি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বাবা, ছোট ভাই ও আমি মিলে এই বাগান গড়ে তুলেছি। দুই বিঘা জমিতে আমরা প্রায় ৫ লাখ টাকা বিনিয়োগ করেছি।”

চলতি মৌসুমে তাঁর বাগানের ৩৬০টি গাছ থেকে উৎপাদিত হয়েছে ৭ হাজার ২১ কেজি আঙ্গুর। যার বাজারমূল্য প্রায় **২১ লাখ টাকা**।

ইমাম হোসেনের সাফল্যে উৎসাহিত হয়ে রাজশাহীর তিন উপজেলায় বর্তমানে প্রায় ৩০ জন কৃষক ৩ হেক্টর জমিতে আঙুর চাষ করছেন। তাঁদের সফলতা দেখে জেলার অন্য অনেক কৃষকও এখন আঙুর বাগান গড়ার স্বপ্ন দেখছেন। বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থী ও নতুন উদ্যোক্তারা।

একজন নতুন উদ্যোক্তা বলেন, “প্রথমে দু-তিনটি চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করে দেখব। যদি সফল হয়, তাহলে আমরাও বড় পরিসরে আঙুর চাষে নামব।”

চারা বিক্রিতেও মুনাফা
আঙুর উৎপাদনের পাশাপাশি এসব বাগান থেকে চারা উৎপাদনও শুরু হয়েছে। গত এক বছরে কাটিং থেকে তৈরি হয়েছে শত শত চারা। প্রতি চারার দাম ২৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত। শুধু চারা বিক্রি করেই বছরে আয় হচ্ছে অন্তত ১৫ লাখ টাকা।

এক চাষি জানান, “এরই মধ্যে অনেক চারা বিক্রি হয়ে গেছে। এখনো অনেক অর্ডার রয়েছে। অল্পদিনের মধ্যেই আমাদের চারার স্টক শেষ হয়ে যাবে।”

এর আগে রাজশাহীতে আঙুর চাষে তেমন সাফল্য পাওয়া যায়নি। তবে এবার আবহাওয়ার অনুকূল পরিবর্তন এবং পলিশেড হাউস ব্যবহারের ফলে ভালো ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ বহুগুণ বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও সফল চাষিদের বহুমুখী সহায়তা প্রদান করছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “জেলায় বর্তমানে প্রায় ৩ হেক্টর জমিতে ৩০ জন কৃষক আঙুর চাষ করছেন। আবাদ আরও বাড়াতে পারলে এবং স্থানীয় বাজার ধরতে পারলে বিদেশ থেকে আঙুর আমদানির ওপর নির্ভরতা অনেকাংশে কমে যাবে।”

আঙুর গাছের জীবনকাল প্রায় ৩০ বছর। পরিচর্যার খরচের তুলনায় লাভের পরিমাণ অনেক বেশি। তাই রাজশাহীতে আঙুর চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তারা।

রাজশাহীতে আঙুর চাষের এই সাফল্য শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না, বরং এলাকার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০