ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
২০ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টও জিতল টাইগাররা

বাংলাদেশ সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে।

তাইজুল ইসলামের ৬ উইকেট ও শরীফুল ইসলামের গুরুত্বপূর্ণ আঘাতে বাংলাদেশ টানা চতুর্থ টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে গড়েছে নতুন ইতিহাস।

ইতিহাস গড়ল বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় হয়েছে। মিরপুরের পর সিলেটেও দুর্ভেদ্য স্বাগতিকেরা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল।

তৃতীয় দিন শেষেই তৈরি হয়ে যায় মঞ্চ। চতুর্থ দিন রোমাঞ্চ ছড়ালেও শেষ বেলায় জয়ের সুবাস পেয়ে যায় বাংলাদেশ। আজ বুধবার পঞ্চম দিনে বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সারতে দেরি হয়নি।

মঙ্গলবার পাকিস্তান দিন শেষ করেছিল ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে। জয়ের জন্য আজ ১২১ রান প্রয়োজন তাদের। বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। প্রথম সেশনের মাত্র ১১.২ ওভারেই ফুরিয়েছে সেই অপেক্ষা।
আজ জোড়া উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। সাদা পোশাকে এই নিয়ে ১৮ বার ৫ উইকেট নিলেন তিনি। দিনের অন্য উইকেটটা নেন শরীফুল ইসলাম।

পঞ্চম দিনে অবশ্য খানিকটা ভয় ধরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। দুজনের জুটি পঞ্চাশ পেরোয়। দু’জনেই ছিলেন আগ্রাসী। অবশ্য এই জুটি ভাঙার একটা সুযোগ এসেছিল ৯৩তম ওভারে।

সাজিদকে রাউন্ড দ্য উইকেট থেকে বাউন্সার মেরেছিলেন নাহিদ। পুল করতে গিয়ে বল আকাশে তোলেন তিনি। তবে উইকেটকিপার লিটন দাস ও তাইজুল ইসলামের মাঝে বলটা পড়ে যায়।

তবে অপেক্ষা বাড়াননি তাইজুল। ৯৬তম ওভারে তার দ্বিতীয় বলে স্লিপে শান্তকে ক্যাচ দেন ২৮ রান করা সাজিদ। তাতে ভাঙে রিজওয়ানের সাথে তার ৫৪ রানের জুটি। সেখানেই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ।

এরপর ৯৭ তম ওভারের প্রথম বলেই শতকের পথে হাঁটা রিজওয়ানকে থামান শরীফুল। মিরাজকে ক্যাচ দিয়ে ফিরেন ১৬৬ বলে ৯৪ রান করা রিজওয়ান। পরের ওভারে তাইজুল আব্বাসকে (০) ফেরাতেই শেষ হয় অপেক্ষা।

ফলে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টও জিতল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০