ব্রেকিং নিউজ
admin
১৬ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলের হাজিরা খাতায় অনুপস্থিত, অথচ পরবর্তীতে উপস্থিত দেখানো: গলাচিপা থানার কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চলছে অনিয়মের মহোৎসব!

মাহ্ফুজ নবীন:
‎
পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির কাজীর বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতা, দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি একই সঙ্গে প্রধান শিক্ষক, আবার বিয়ে পড়িয়ে হয়ে যান কাজী এমনকি রাজনৈতিক নেতাও।

স্কুল পরিচালনায় নিজের ইচ্ছামতো নিয়ম ভঙ্গ করে চলছেন বলে অভিযোগ। সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে প্রতিদিন নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল বন্ধ করে দেওয়া, শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরা খাতায় ব্যাপক অনিয়ম এবং রাজনৈতিক প্রভাব খাটানোর ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ চিত্র:
‎গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, দুপুর ১টা ১০ মিনিটেই সরকারি নিয়ম অমান্য করে প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর ন্যূনতম বিধিও মানা হয় না এই বিদ্যালয়ে।
‎
‎পরদিন সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের হাজিরা খাতা পর্যালোচনা করে আরও গুরুতর তথ্য বেরিয়ে আসে। বিদ্যালয়ে মোট ১৩ জন শিক্ষক থাকলেও গড়ে প্রতিদিন মাত্র ৫-৬ জন উপস্থিত থাকেন। বাকি শিক্ষকদের অনুপস্থিতির বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না।
‎
‎শিক্ষার্থীদের হাজিরা খাতাও এক থেকে দেড় মাস ধরে সম্পূর্ণ অরক্ষিত। কোনো শিক্ষক বা প্রধান শিক্ষকের স্বাক্ষর বা তদারকির কোনো চিহ্ন নেই সেখানে।
‎
‎প্রধান শিক্ষকের বক্তব্য:
‎মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মোহাম্মদ বশির কাজী ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করেন। শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,
‎“আমি আমার মতো শিডিউল করে শিক্ষকদের দিয়ে কাজ করিয়ে থাকি।”
‎
‎শিক্ষার্থীদের হাজিরা খাতায় মাসের পর মাস স্বাক্ষর না থাকার বিষয়ে তিনি সদর্পে বলেন,
‎“এরকমটাই স্বাভাবিক বিষয়, তাতে কিছুই হয় না।”
‎
‎দুপুর ১টায় স্কুল বন্ধ করার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং বলেন,
‎উপজেলা শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসারকে বললেও আমার কিছু হবে না। আমি ছাত্রজীবন থেকে দেখে আসছি এই সময়েই স্কুল ছুটি হয়। পরীক্ষার সময় ৪৫ মিনিট ক্লাস হলে আমি ছুটি দেব না তো কী করব?”
‎
‎সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি নিজের অনিয়ম ঢাকতে বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার দায় চাপানোর চেষ্টা করেন। তবে বর্তমান সময়েও কেন একই অনিয়ম চালিয়ে যাচ্ছেন— এমন প্রশ্ন এড়িয়ে যান।
‎
‎পরে তিনি নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করে বলেন, তিনি চিকনিকান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভবিষ্যতে চেয়ারম্যান প্রার্থী হবেন। এই পরিচয় দিয়ে সাংবাদিকদের নিউজ না করার জন্য পরোক্ষ চাপ প্রয়োগ করেন।
‎
এলাকাবাসীর প্রতিক্রিয়া:
‎স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক বশির কাজী ক্ষমতার জোরে কারও তোয়াক্কা না করে সম্পূর্ণ নিজের ইচ্ছামতো স্কুল চালাচ্ছেন। এতে স্কুলের শিক্ষার পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে।
‎
এলাকাবাসীর দাবি:
‎অবিলম্বে পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার ও গলাচিপা উপজেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপে এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০