ব্রেকিং নিউজ
admin
১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী টেরিটোরির আবুল খায়ের টোব্যাকো লিমিটেডের নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিসের শুভ উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি, সিকদার সোহেল:

পটুয়াখালী রিজনে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা সহজ ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই অফিস চালু করা হয়।
শনিবার (৮ আগস্ট) পটুয়াখালী টেরিটোরির নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেলস সুপারভাইজার মো. আরিফ হাসান বসের নেতৃত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন এলাকার সেলস অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে অফিস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা নতুন অফিসের কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিস চালুর ফলে পটুয়াখালী রিজনে পণ্য বিতরণ ও বিক্রয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
সেলস সুপারভাইজার মো. আরিফ হাসান বস বলেন, নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিসের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত ও নিয়মিতভাবে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে সেলস কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সংশ্লিষ্টদের মধ্যে কাজের সমন্বয় বাড়বে।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সেলস অফিসাররা নতুন অফিসের সফলতা কামনা করেন। তারা বলেন, নতুন এই অফিস পটুয়াখালী টেরিটোরির প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে উপস্থিত সবাইকে নিয়ে নতুন ডিস্ট্রিবিউটর পয়েন্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০