ব্রেকিং নিউজ
admin
১৯ জুলাই ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী থানার অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার!

পটুয়াখালী জেলা প্রতিনিধি, সিকদার সোহেল:

পটুয়াখালী থানার অভিযানে মাদক মামলার দুই মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী থানার একটি আভিযানিক দল পটুয়াখালী পৌরসভার মোড় এলাকা থেকে মোঃ জুয়েল গাজী (২৯) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তিনি পটুয়াখালী জেলার ৯ নম্বর ওয়ার্ডের শিয়ালী (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম নুরুজ্জামান গাজী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল গাজী কুমিল্লার চান্দিনা থানার জিআর মামলা নং-২৪৮/২১-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়েরকৃত মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
এছাড়া দুমকি থানার জিআর মামলা নং-৬৮/২০-এ একই আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় দায়েরকৃত মামলায় তিনি ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানার আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অপরাধ দমনে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০