ব্রেকিং নিউজ
admin
৫ জুলাই ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনাবাড়ী: বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ!

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রভাব বিস্তার, সাংগঠনিক অনিয়ম এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশ। অভিযোগকারীরা দাবি করেছেন, বর্তমান নেতৃত্বের কর্মকাণ্ডের কারণে এলাকায় রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, কোনাবাড়ী বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় ব্যবসা-বাণিজ্য ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাদের দাবি, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রমে দলীয় প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা আদায় এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। অভিযোগকারীদের আরও দাবি, এসব বিষয়ে প্রতিবাদ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বিগত প্রায় ১৭ বছরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রভাব বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী বলয় তৈরি করা হয়েছে, যার ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের উপেক্ষিত ও কোণঠাসা মনে করছেন। তাদের অভিযোগ, দলীয় সভা-সমাবেশ ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, কোনাবাড়ী এলাকায় সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনা, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার পেছনেও বর্তমান নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা দাবি করেন, সাম্প্রতিক সময়ে ৭ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া ঘটনাবলি স্থানীয় রাজনীতিতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একইসঙ্গে নাসির পালোয়ান হত্যা মামলার অভিযুক্তদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগকারীরা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতির কারণে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভীতি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের মতে, দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনআস্থা পুনরুদ্ধারের স্বার্থে বর্তমান কমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশ দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে কোনাবাড়ী থানা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

তবে, উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সরকার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০