ব্রেকিং নিউজ
admin
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

স্টাফ রিপোর্টার, গলাচিপা:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বিতর্কিত প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ও তার বাহিনীর বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ ও এক প্রতিবাদী ব্যক্তির ওপর হামলার ন্যাক্কারজনক খবর। স্থানীয় একটি মসজিদের অনুদান, দুস্থদের জন্য বরাদ্দকৃত ৩০ কেজি করে ভিজিডি/ভিজিএফের চাল এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ায় আনোয়ার খলিফা নামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে প্যানেল চেয়ারম্যানের সশস্ত্র ক্যাডার বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদের লাগামহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোচ্চার হন স্থানীয় অধিবাসী আনোয়ার খলিফা। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ প্যানেল চেয়ারম্যান ও তার সশস্ত্র গুন্ডা বাহিনী পরিকল্পিতভাবে আনোয়ার খলিফার ওপর অমানুষিক নির্যাতন ও হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে আনোয়ার খলিফার মাথা মারাত্মকভাবে ফেটে যায় এবং পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই গোলখালী ইউনিয়ন জুড়ে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পশতু হামলার তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা প্রকাশ করেছেন।

ভুক্তভোগী ও এলাকার সর্বস্তরের জনগণ অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ও তার অপরাধী চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

১

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

২

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৪

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৫

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৬

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৭

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৮

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

৯

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১০

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১১

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১২

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৩

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৪

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৫

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৬

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৭

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৮

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১৯

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

২০