ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ দেশের সঙ্গে কর্মী পাঠানোর সমঝোতা চুক্তি হয়েছে: নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে মোট ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ-এ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিলের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রী নিজে মালয়েশিয়া সফর করেন। সেখানে মালয়েশিয়া সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য পূর্বে বন্ধ বা সীমিত হয়ে পড়া শ্রমবাজার—মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন—এ পুনরায় কর্মী পাঠাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে ১ লাখ ড্রাইভার তৈরির জন্য ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তা পর্যায়ক্রমে নবায়ন করা হচ্ছে। পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় চারটি দেশের সঙ্গে নতুন করে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (MoU) ও মেমোরেন্ডাম অব কো-অপারেশন (MoC) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, জাপান-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে একটি পৃথক সেল গঠন করা হয়েছে।

সবশেষে তিনি জানান, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন—মোট ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী বিদেশে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০