ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
৩১ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের ঝুমঝুমপুরে মাদকের ছড়াছড়ি, উদ্বেগে স্থানীয়রা; পুলিশের দাবি নিয়মিত অভিযান চলমান

প্রতিবেদকঃ লিটন আফরোজ

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় মাদকাসক্তি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় গোপনে মাদক কেনাবেচা ও সেবনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তরুণ সমাজের ওপর। এতে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর কিছু এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বাড়তে দেখা যায়। অভিযোগ রয়েছে, আড়ালে মাদক লেনদেন ও সেবনের ঘটনা ঘটছে, যার কারণে তরুণদের একটি অংশ বিপথে যাচ্ছে।

অনেকের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এলাকায় অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে।

এ বিষয়ে কথা বললে যশোরের সংশ্লিষ্ট থানার ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযান আরও বাড়ানো হবে।

একই সঙ্গে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এলাকাবাসীর দাবি, ঝুমঝুমপুরকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সচেতন মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০