ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব খাবার ফ্যাটি লিভারের জন্য দায়ী, লক্ষণগুলো কী

ফ্যাটি লিভারের সমস্যা বর্তমানে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল অ্যালকোহল বা বাইরের তেল-ঝাল যুক্ত খাবারই নয়, বরং বাড়ির তৈরি বেশ কিছু খাবারের অভ্যাসের কারণেও এই রোগ লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে কার্বোহাইড্রেট এবং হিডেন সুগারের ভুল ব্যবহার এখানে বড় ভূমিকা রাখে।

চিকিৎসকদের মতে, এই রোগ অনেকটাই শহরকেন্দ্রিক। অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের জেরেই হানা দেয় এই মেটাবলিক রোগ, যার অন্যতম কারণ খাওয়াদাওয়ার অনিয়ম।

কিন্তু অনেকেরই অভিযোগ ফাস্টফুড না খেয়েও ভুগতে হচ্ছে ফ্যাটি লিভারে। বাড়ির তৈরি খাবারেও বাড়ছে ফ্যাটি লিভার। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, কোন ধরনের খাবার সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের? আসুন জেনে নেওয়া যাক

নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার কী?

পাঁচশরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভার। ফ্যাট ও শর্করা মেটাবলিজম, বিষাক্ত পদার্থ ডিটক্সিফাই করা এবং শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভুল ও অতিরিক্ত খাবার খাওয়ার জেরে লিভার ক্ষতিগ্রস্ত হয়।

স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং রিফাইন্ড চিনি লিভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো লিভার কোষে চর্বি জমতে শুরু করে। একেই বলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই রোগের পেছনে মূলত ভাজাপোড়া ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাসই দায়ী। মেডিসিন বিশেষজ্ঞদের এমনটাই মতামত।

ভাজাপোড়া খাবার কীভাবে লিভারের ক্ষতি করে?

ডুবো তেলে ভাজা খাবারে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে। বিশেষত একই তেল বার বার ব্যবহার করা হলে, তা বিষে পরিণত হয়। এ প্রসঙ্গে মেডিসিন বিশেষজ্ঞের মতামত, ‘ভাজাপোড়া খাবার খাওয়া লিভারে ফ্যাটের পরিমাণ বাড়ায়, অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ সৃষ্টি করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এগুলোই নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের প্রধান কারণ।’

সময় থাকতে এই অবস্থা নিয়ন্ত্রণে না আনলে পরবর্তী সময়ে অ্যালকোহলিক স্টিয়াটো-হেপাটাইটিস, ফাইব্রোসিস বা সিরোসিসের মতো গুরুতর সমস্যা দেখা দেয়।

এই ধরনের খাবার শুধু যে লিভারের জন্য ক্ষতিকর তা নয়। উচ্চ তাপমাত্রায় খাবার ভাজার সময়ে তার পুষ্টিগুণ ভেঙে যায় এবং ট্রান্স ফ্যাট জমতে থাকে। এগুলো ডায়াবেটিস, ওবেসিটি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

চিনি কীভাবে ফ্যাটি লিভার ডেকে আনে?

অধিকাংশ মিষ্টি খাবারে পরিশোধিত কার্বোহাইড্রেট ও চিনি থাকে। বিশেষ করে সুক্রোজ ও ফ্রুক্টোজ। ডা. জয়দীপ ঘোষ জানিয়েছেন, ফ্রুক্টোজ প্রধানত লিভারে বিপাক হয়। অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে ফ্যাটের মাত্রা বাড়ায়। পাশাপাশি ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়ে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। স্বাভাবিক ভাবেই ওজন বাড়ে এবং ফ্যাটি লিভারের ঝুঁকিও তৈরি হয়। এই অবস্থাকে ‘লিন এনএএফএলডি’ বলে।

ফ্যাটি লিভারের লক্ষণগুলো কী কী?

ডা. জয়দীপ ঘোষ বলেন, ‘এনএএফএলডি সাধারণত নিঃশব্দে বাড়ে। প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ থাকে না।’ তবে সময়ের সঙ্গে উপসর্গগুলো জোরালো হতে থাকে। দীর্ঘস্থায়ী ক্লান্তি, পেটের উপরের দিকে অস্বস্তি, ওজন বাড়তে থাকা এবং বিপাকীয় সমস্যা দেখা দেওয়াই এই রোগের প্রাথমিক লক্ষণ।

ফ্যাটি লিভার প্রতিরোধের উপায় কী?

ডা. জয়দীপ ঘোষের মতে, ‘রোগ এড়াতে খাদ্যতালিকা সম্পূর্ণরূপে বদলে ফেলার দরকার নেই। বরং পরিমিতি ও ভারসাম্য বজায় রাখা জরুরি।’ তিনি কিছু পরামর্শও দিয়েছেন, যেমন—

  • ভাজা খাবার কম খান—প্রতিদিন নয়, মাঝেমধ্যে।
  • রান্নায় চিনির পরিমাণ কমান, এড়িয়ে চলুন চিনি মেশানো পানীয়।
  • স্বাস্থ্যকর উপায়ে রান্না করুন—ভাপানো, গ্রিল বা কম তেলে রান্না।
  • খাবারের প্লেটে ফাইবার ও প্রোটিনের পরিমাণ বাড়ান—সবজি, ডাল, শস্য ও লিন প্রোটিন।
  • নিয়মিত শরীরচর্চা করুন—সপ্তাহে অন্তত ১৫০ মিনিট।
  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন—লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট ও আল্ট্রাসাউন্ড।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০