ব্রেকিং নিউজ
admin
১৮ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী জেলা রেজিস্ট্রি অফিস আর কতকাল এই জরাজীর্ণ ভবনে এবং ভাড়া বাসায় অফিস চালাবে? কবে নাগাদ জনসাধারণের কমবে একটা দলিল করতে গিয়ে ৮ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডে দৌড়াদৌড়ির ভোগান্তি?

মাহ্ফুজ নবীন:

পটুয়াখালী জেলা সদর জমি ক্রয় বিক্রয়ের সরকার কর্তৃক নিবন্ধনের একমাত্র অফিস হচ্ছে জেলা সাব রেজিষ্ট্রি অফিস। এখানে দুর্নীতি নিয়ে না হয়, কথা না বললাম। কিন্তু এই একটি অফিসের কার্যক্রম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভাড়া বাসায় কার্যক্রম চলছে। মূল ভবন পরিত্যাক্ত অনেক বছর ধরে। কয়েকটি সরকার পরিবর্তন হলেও এখানের মূল ভবন যে, কবে নাগাদ নতুন করে তৈরি হবে, তার নিশ্চয়তা এখন অনিশ্চিত।

এখানে অব্যবস্থাপনার কথা এত বিস্তৃত যে, বলে কয়ে, লিখে শেষ করা অসম্ভব! এই পটুয়াখালী সাব রেজিষ্ট্রী অফিসের মূল ভবন পরিত্যক্ত দীর্ঘ বছর ধরে।

এখানে রেজিষ্ট্রী কার্যক্রম কি চলছে না?
চলছে, তবে কিছু দিন পূর্বেও এই অফিসটি ছিলো পটুয়াখালী চৌরাস্তার কাছাকাছি একটি ভবনে। এখন চলছে রুস্তম মৃধা কালভার্ট সংলগ্ন মৃধা বাড়ির একটি ভবনে।

জানা যায় অর্ধ লক্ষাধিক টাকা এই অফিসের ভাড়া গুনতে হয়, প্রতিমাসে। তাই জানতে ইচ্ছে হয় দীর্ঘ বছর ধরে যে পরিমাণ এই রেজিষ্ট্রী অফিসে ভাড়া বাবদ অপচয় হয়েছে, তাতে মনে হয় একটা নিজস্ব ভবন নতুন করে ক্রয় করাও যেত। আর এই অফিস ভাড়ার টাকাটা সরকারের কোন খাত দিয়ে দেয়া হয়েছে? সেটাও খতিয়ে দেখার একটা বিষয়!

যে সকল ব্যক্তিগণ দলিল করতে এসে দাখিলার প্রয়োজন, তাদের তো আবার আরো একটু দৌড়াদৌড়ি করে ৫ নং ওয়ার্ড এ অবস্থানরত ভূমি অফিস থেকে খাজনা দাখিলা নিয়ে আসতে হবে। তাই ভোগান্তি পৌঁছায় আরো চরম পর্যায়ে!

পটুয়াখালী রেজিষ্ট্রী অফিসের নিজস্ব ভবনের উন্নয়ন না করে ভাড়া অফিস নিয়ে অফিস চালাতে গিয়ে একে তো হচ্ছে রাষ্ট্রের টাকার অপচয়! অন্যদিকে তিনটি অফিসে একটি কাজের জন্য যাতায়াত তাতে সাধারণ মানুষের হয় মারাত্মক ভোগান্তি, সঙ্গে অযথা যাতায়াত খরচ এবং সময় অপচয়।

এই পটুয়াখালী রেজিষ্ট্রী অফিসে সকল দলিল লেখকদের নেই কোন বসার চেম্বার বা ঘর। অনেক দলিল লেখকগণ তাই ভাড়া বাসা বা দোকান ঘরে তাদের অফিসের কার্যক্রম চালাচ্ছে। নেই কোন সাধারণত জণগণের একটা বিশ্রামাগার, নূন্যতম একটু বসার স্থান, নেই খাবার কোন মান সম্মত হোটেল বা রেস্টুরেন্ট। এখানেই পুরোনো ভবনের পানির ট্যাংক থেকে পাহাড়ী ঝর্ণার দৃশ্য চলছে প্রায় সময়েই। এমন পানির অপচয় হওয়া স্বত্তেও কারো যেন কোন ভ্রুক্ষেপ নেই, নেই মাথা ব্যথা বা বন্ধ করার কোন আগ্রহ। অথচ এই পটুয়াখালী রেজিষ্ট্রী অফিসের বাউন্ডারির মধ্যেই পরিকল্পিত ভাবে এখানে সব কিছুই করা সম্ভব।

দ্বায় সারা এখনকার কমিটিরও নেই তেমন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে কথা বলার আগ্রহ। তাই লাগামহীন অনিয়ম আর বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরেই এখানকার বিশৃঙ্খল পরিবেশই এখন মানুষের অসহ্যের কারণ। তবুও জানতে চাওয়া, কবে হবে প্রতিকার?

তাই ৮ নং ওয়ার্ডে এই পটুয়াখালী রেজিষ্ট্রী অফিসের মূল ভবন আর ভাড়া নেয়া অফিসটি বর্তমানে ৯ নং ওয়ার্ডে। একটা দলিল রেজিষ্ট্রী করণ প্রক্রিয়ায় এই ৮ আর ৯ নং ওয়ার্ড, কখনো ভূমি অফিস ৫ নং ওয়ার্ডে দৌড়াদৌড়ি করতে করতে সকল দলিল লেখকগণসহ সকল দলিল দাতা গ্রহিতার এই চরম ভোগান্তির অবসান এখন পটুয়াখালীবাসীর দাবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১০

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১১

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১২

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৪

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৫

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৬

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৭

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৮

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

১৯

পটুয়াখালীতে এনজিওর ঋণ শোধ করতে না পেরে একই পরিবারে মা ও ৭ বছরের জমজ ২ ছেলে সন্তানসহ বিষপান করে, আত্মহত্যার চেষ্টা!

২০