ব্রেকিং নিউজ
admin
১ জুলাই ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীন নাট্যজটের প্রথম নাটক “আপন” ইউটিউবে মুক্তি পেল!

পটুয়াখালী প্রতিনিধি:

নাট্যাঙ্গনে নতুন এক স্বপ্নের যাত্রা শুরু হলো। নবীন নাট্যজটের প্রথম প্রযোজনা “আপন” আনুষ্ঠানিকভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে। নতুন গল্প, নতুন মুখ এবং তরুণ প্রতিভার সমন্বয়ে নির্মিত এই নাটক ইতোমধ্যেই দর্শকদের মনে আগ্রহ ও উৎসাহের ঢেউ তুলেছে।

অভিনয়ে ছিলেন:
তামান্না আহমেদ, সিফাত, সওদা, মাহ্ফুজ নবীন, নাসির, শাহরিয়ার সানাউল্লাহ, নীরব, হান্নান, কাওসার, হাসিব, মোশাররফ, জুনায়েদ।

ডিওপি, ভিডিও এডিটিং ও কালার গ্রেডিংয়ে ছিলেন দক্ষ আবু রায়হান রূপক।

নাটকটির “কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা” করেছেন বহুমুখী প্রতিভাধর “মাহ্ফুজ নবীন”। সাংবাদিকতা, অভিনয় ও নাট্য নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মাহ্ফুজ নবীন তাঁর জীবনের অভিজ্ঞতা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে এই নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন।

“আপন” নাটকে ফুটে উঠেছে মানুষের আপনজনদের সঙ্গে জটিল সম্পর্ক, নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং নিষ্ঠুর বাস্তবতার মিশ্রণ। মাহ্ফুজ নবীনের গভীর অনুভূতি ও নির্মাণশৈলী নাটকটিকে এক অনন্য মাত্রা দিয়েছে বলে মনে করছেন দর্শক ও নাট্যসমালোচকরা।

নবীন নাট্যজটের এই প্রথম পদক্ষেপ নিয়ে সংগঠনের সদস্যরা অত্যন্ত উচ্ছ্বসিত। তাঁরা বিশ্বাস করেন, “আপন” শুধু একটি নাটক নয়, বরং নতুন প্রজন্মের মাঝে মানসম্পন্ন নাট্যচর্চার একটি শক্তিশালী দৃষ্টান্ত হয়ে উঠবে।

নাটকটি এখন দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল “Nabeen Natyajat”-এ। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। যারা এখনো দেখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারেন।

চ্যানেল লিংক:
https://youtube.com/@nabeennatyajat?si=x8vfefszvJMOA0sI

“মাহ্ফুজ নবীনের” নেতৃত্বে নবীন নাট্যজটের এই যাত্রা যেন আরও দূরগামী ও সফল হয় — এই কামনা করছেন সকল নাট্যপ্রেমী।

*নাটক দেখুন। মতামত দিন। সমর্থন করুন।
নতুন নাট্য আন্দোলনের শুরুতে আপনার ভালোবাসা ও প্রতিক্রিয়াই হবে তাদের সবচেয়ে বড় প্রেরণা। ❤️

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০