ব্রেকিং নিউজ
admin
৯ জুন ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে চাঞ্চল্যকর: ইউনিয়ন সচিব আমিরের বিরুদ্ধে ঠিকাদারি দুর্নীতির অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা:

সাভারের তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের নিজস্ব প্রতিবেদক | সাভার, ঢাকা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এর মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন সরকারি দপ্তরে প্রশাসনিক পরিবর্তন এলেও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এখনও দায়িত্ব পালন করছেন আমির হোসেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিস্বার্থে ক্ষমতা ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
এছাড়া স্থানীয়দের একাংশের দাবি, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বিষয়টি নিয়েও এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।স্থানীয় সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে রাজনৈতিক নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমির হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করা প্রয়োজন।তারা অভিযোগ করেন,সম্পত্তির ধরণ বিবরণ ও অবস্থান সাভার ভাগুতা দুদু মার্কেটর রয়েছে নিজস্ব
বিলাসী জীবনযাপন ব্যক্তিগত দুইটি বাড়ি
সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী (গার্ড) নিয়োজিত রাখা সহ তার পারিবারিক জীবনযাত্রার ব্যয় কোনো শীর্ষ ধনকুবেরের চেয়ে কম নয়। যদি অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার কিংবা প্রশাসনিক অনিয়মের কোনো সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০