ব্রেকিং নিউজ
admin
১০ অগাস্ট ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ তরুণীর কল, নোয়াখালীতে পর্ন চক্রের ফাঁদ থেকে উদ্ধার ৪ নারী: দম্পতি ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী প্রতিনিধি:

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের জিম্মি করে পর্ন ভিডিও তৈরিতে বাধ্য করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে একই পরিবারের চারজনসহ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বন্দিদশা থেকে উদ্ধার করা হয়েছে চার তরুণীকে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের দুই ছেলে। তারা হলেন—কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা মো. সালাউদ্দিন বিপ্লব, তাঁর স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং তাঁদের সহযোগী আব্দুর রহিম। তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীতে বাসা ভাড়া নিয়ে অপরাধমূলক এই চক্র পরিচালনা করে আসছিলেন।

যেভাবে পাতা হতো প্রতারণার ফাঁদ

পুলিশ জানায়, বিউটি পার্লারে চাকরি বা নানা কাজের প্রলোভন দেখিয়ে নীলফামারী, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের ওই বাসায় আনা হতো। বাসায় আসামাত্রই তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হতো। পরবর্তীতে জোরপূর্বক তাদের পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও বিভিন্ন লাইভ অ্যাপে প্রচার করতে বাধ্য করা হতো। শিকার হওয়া তরুণীরা আপত্তি জানালে তাঁদের ওপর চাবুক ও ধারালো অস্ত্র দিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হতো।

৯৯৯-এ গোপন কলে মুক্ত জীবন

অমানুষিক নির্যাতনের শিকার হয়েও জিম্মি থাকা এক তরুণী সুকৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশের কাছে আকুতি জানান। তথ্য পাওয়া মাত্রই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার ও পাঁচ অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

জব্দ করা আলামত ও আইনি ব্যবস্থা

অভিযানকালে ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ৬টি স্মার্টফোন, নির্যাতনের কাজে ব্যবহৃত চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় উদ্ধার হওয়া এক তরুণী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপকর্মের সত্যতা স্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০