ব্রেকিং নিউজ
admin
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা সদরের পুরাতন ফেরিঘাট এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে বৈধভাবে সরকারি খাস জমি লিজ নিয়ে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী হাওলাদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও সপরিবারে মারধরের অভিযোগ উঠেছে একটি স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। গত গতকাল (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙিয়ে এই নারকীয় তাণ্ডব চালানো হয় বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী হাওলাদার দীর্ঘ আড়াই দশক ধরে সরকার থেকে নিয়ম অনুযায়ী প্রাপ্ত খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি পটুয়াখালীর স্থানীয় কামাল গাজী (পিতা: মৃত এহসাক গাজী), ফারুক গাজী, শামীম ও লিটনসহ তাদের একদল সহযোগী রাজনৈতিক প্রভাব দেখিয়ে উক্ত জমিতে অবৈধ ও অনাধিকার প্রবেশ করে।

অভিযোগে প্রকাশ, অভিযুক্তরা রামদা ও লাঠিসোটা নিয়ে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা সত্তোরোর্দ্ধ বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারকে শারীরিক লাঞ্ছনা ও বেধড়ক মারধর করে। এ সময় তাকে বাঁচাতে পরিবারের সদস্য ও স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও চড়াও হয় এবং এতে সপরিবারে তারা গুরুতর আহত হন।

ঘটনার পর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী হাওলাদার বলেন, “যে স্বাধীন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম, আজ নিজ দেশেই রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী সন্ত্রাসীদের হাতে পরিবার নিয়ে রক্তাক্ত হতে হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী হাওলাদার ও তার পরিবার সরকারের উচ্চপর্যায়ের দপ্তর, স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে অভিযুক্ত কামাল গাজী, ফারুক গাজী, শামীম, লিটন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সার্বিক নিরাপত্তার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০