
মাহ্ফুজ নবীন:
পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জাকির মাহমুদ সেলিম ভাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
জানাজার সময়সূচি:
– প্রথম জানাজা: আজ (শুক্রবার) বাদ আছর ঢাকার মোহাম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে অনুষ্ঠিত হয়েছে।
- দ্বিতীয় জানাজা: আগামীকাল শনিবার সকাল ৯:০০ টায় পটুয়াখালী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।
মন্তব্য করুন