ব্রেকিং নিউজ
admin
২৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে দুই কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা: দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ!

এম জাফরান হারুন:

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।

এ ঘটনায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে। ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়।

মামলার বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ (২৬/০৭/২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

১

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

২

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৪

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৫

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৬

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৭

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৮

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

৯

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১০

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১১

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১২

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৩

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৪

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৫

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৬

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৭

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৮

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১৯

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

২০