ব্রেকিং নিউজ
admin
২৪ জুলাই ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধে গলাচিপায় জামাইকে কুপিয়ে-জখমের অভিযোগ​

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নং বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রব বেপারী (৫৫) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।​শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে লামনা গ্রামের ‘রাসেলের দোকান’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রব ওই গ্রামের মৃত হাসেম রাজার মেয়ে নয়ন তারার স্বামী।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই বাড়ির দূরসম্পর্কের আত্মীয় সহিদুল ও তার ছেলেদের সঙ্গে আব্দুর রবের স্ত্রী নয়ন তারার বিরোধ চলে আসছিল। অভিযুক্ত শহিদুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘর ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তারা এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।​ঘটনার বিবরণীতে জানা যায়, শুক্রবার সকালে আব্দুর রব রাসেলের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত সহিদুল, মহিউদ্দিন, আকবর, রকিবুল ও নাজমুলসহ আরও কয়েকজন অতর্কিত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাত ও গুরুতর জখম করে।​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।​এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০