ব্রেকিং নিউজ
admin
১৮ জুলাই ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে বাউফলে বিএনপি নেতার অভিনব মাইক প্রচারনা- সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড!

এম জাফরান হারুন:

পটুয়াখালীর বাউফলে মাদকের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। শুক্রবার (১৭ জুলাই-২৬) বিকেলে বাউফল পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে বিশেষভাবে প্রচার করা হয়— মাদক কেনাবেচা, সরবরাহ ও সংশ্লিষ্ট অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

​মাদকের বিরুদ্ধে সরকারের এই কঠোর অবস্থানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

প্রচারণায় বলা হয়, “মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে।” এ ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থানীয়রা মনে করছেন, মাদকের ভয়াবহতা রোধে এটি সরকারের একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।

​নিজের এই উদ্যোগ সম্পর্কে সামুয়েল আহমেদ লেনিন বলেন, “মাদকের আগ্রাসন আজ ঘরে ঘরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসী আইন পাস করেছেন, তা সাধারণ মানুষের জানা প্রয়োজন। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই এই প্রচারণা চালিয়েছি। মানুষ সচেতন হলে মাদকের ভয়াবহতা কমবে, আর শাস্তির মুখোমুখি হওয়ার প্রয়োজনও পড়বে না।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ বলেন, “এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজ থেকে মাদক নির্মূলে যার যার অবস্থান থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে আমরা দ্রুতই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”

​ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান (সুপন)ববলেন, “নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। সমাজের সচেতন নাগরিকদের উচিত এটিকে একটি গণসচেতনতামূলক আন্দোলনে পরিণত করা। যত বেশি মানুষের কাছে মাদকের ভয়াবহতা ও এর সর্বোচ্চ শাস্তির বিষয়টি পৌঁছে দেওয়া যাবে, তত বেশি মানুষ মাদক থেকে দূরে সরে যাবে।

এদিকে এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন (এম জাফরান হারুন) বলেন- সরকারের এই দুঃসাহসিক আইন পাসকে সাধারণ মানুষের মাঝে মাইকিংয়ের মাধ্যমে তুলে ধরেছেন বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলিন তাকে বাউফল সাংবাদিক ক্লাব এর পক্ষ থেকে আন্তুরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাবে এমন প্রচার সর্বজায়গায় ছড়িয়ে পড়ুক এবং ছড়িয়ে দিক এটাই কামনা। প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদেরও সজাগ সচেতনতা বাড়াতে হবে।

​বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “জনসচেতনতার কোনো বিকল্প নেই। গতকালের মাইকিং প্রচারণাটি ছিল অত্যন্ত সময়োপযোগী। যারা মাদকবিরোধী সচেতনতায় কাজ করছেন, তাদের এমন উদ্যোগ সত্যিই অনুসরণযোগ্য।” তিনি আরও বলেন, “বাউফল থানা মাদক নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাউফল থানা বদ্ধপরিকর।”

সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও যদি মাদকের কুফল ও কঠোর শাস্তির বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। (১৮/০৭/২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০