ব্রেকিং নিউজ
admin
৩০ জুলাই ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলায় সংকটাপন্ন গৃহবধূ: ৪ দিনেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

‎নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৭ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে ধামইরহাট উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৪ দিন পার হলেও পুলিশ এখনো মামলা রেকর্ড ও জড়িতদের গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

‎ঘটনার বিবরণ:
‎অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারীনগর গ্রামে মোঃ অজির উদ্দিনের বসতবাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে বিবাদী ১. মোঃ বাবুল হোসেন (৫৫), ২. মোছাঃ আকলিমা খাতুন (৫০) এবং ৩. মোছাঃ বিথী আক্তার (৩০) ক্ষিপ্ত হয়ে বয়োবৃদ্ধ অজির উদ্দিনের ওপর চড়াও হন। তারা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।
‎এ সময় শ্বশুর অজির উদ্দিনকে বাঁচাতে তাঁর পুত্রবধূ মোছাঃ বিউটি বেগম এগিয়ে এলে প্রধান বিবাদী বাবুল হোসেন বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করেন। এতে বিউটি বেগমের মাথা ফেটে যায় এবং ডান চোখ মারাত্মকভাবে জখম হয়। পুনরায় আক্রমণ ঠেকাতে গেলে তাঁর ডান হাতের আঙুল ভেঙে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিউটি বেগমের শ্লীলতাহানি ঘটায় এবং বাদী ছানাউল ইসলামের বোন নাছিমার গলা থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়।

‎চিকিৎসা ও আইনি অবস্থান:
‎ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বিউটি বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
‎এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ছানাউল ইসলাম (৫২) বাদী হয়ে ধামইরহাট থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেন। তবে ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা রুজু করেনি এবং কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশি পদক্ষেপ না থাকায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎পুলিশের বক্তব্য:
‎এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। ৪ দিনেও কেন মামলা রেকর্ড বা আসামী গ্রেফতার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০