ব্রেকিং নিউজ
admin
২৯ জুলাই ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে ৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ

এম জাফরান হারুন:

পটুয়াখালীর বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ৫০ জন ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের সমস্যা সমাধানে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের কল্যাণে সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি জনপ্রতিনিধির দায়িত্ব।

বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাউফল সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তিনি যেন নিজে এসে এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, বাস্তব অবস্থা ও বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি সবসময় স্নেহ পেয়েছেন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার বিষয়ে বিভিন্ন সময় উৎসাহ পেয়েছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫০ জন উপকারভোগীর হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেন এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করেন। (২৯/০৭/২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০