ব্রেকিং নিউজ
Agami IT
২ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালখালী ডে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন বটতলী ফুটবল একাডেমি

নিজস্ব প্রতিবেদক কেরানীগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে গোয়ালখালী উদয়ন তরুণ সংঘ আয়োজিত ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোয়ালখালী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব ও বটতলী ফুটবল একাডেমি মুখোমুখি হয়।

খেলার শুরুতে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বটতলী ফুটবল একাডেমি। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে একে একে তিনটি গোল করে বটতলী ফুটবল একাডেমি। অপরদিকে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে বটতলী ফুটবল একাডেমি ৩-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকি মোল্লাহ। উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক, বিএনপি নেতা আলমগীর খান,  জাহাঙ্গীর আলম ইব্রাহিম, মো শাহীন, হারুন অর রশিদ, কালাম মেম্বার, সুমন মেম্বার, আব্দুল মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৯ নাম্বার জার্সি পরহিত আশিক এবং সিরিজ নির্বাচিত হন অন্তর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১০

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

১১

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন: খেপুপাড়া ভূমি অফিসের মিহির কুমারের প্রতিবাদ!

১২

বাঁশবাড়িয়া কারিগরি বিদ্যালয়ের নেপথ্যে: এমপিও’র ফানুস উড়িয়ে নিয়োগ বাণিজ্য, আড়ালে ধুঁকছে শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

১৩

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ বাঁশবাড়িয়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই: আছে কুৎসা ও দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নৈরাজ্যে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে

১৫

আইফোনের মোহে রক্ত বিক্রি! ১ বছরের কলিজার টুকরাকে লাখ টাকায় বেচে দিলেন বাবা

১৬

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিটন গ্রেপ্তার

১৭

নোয়াখালীতে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার কথিত ভিডিও ফাঁস: সুষ্ঠু তদন্ত ও সত্য প্রকাশের দাবি

১৮

রাজধানীতে ছিনতাইকারীর তাণ্ডব: সংসদ ভবনের কাছে রিকশা থেকে ফেলে প্রধান শিক্ষিকাকে হত্যা

১৯

গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো: কেয়ারটেকারসহ গ্রেপ্তার ২

২০