ব্রেকিং নিউজ
admin
১৭ জুলাই ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে দেশীয় অস্ত্র ও মাদকসহ মাদক কারবারি: ৩ জন সন্ত্রাসী আটক!

এম জাফরান হারুন:

পটুয়াখালীর বাউফলে দেশীয় অস্ত্র, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ সড়ক এলাকার একটি কথিত মাদক সেবনের আস্তানা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কালাইয়া ইউনিয়নের আক্কেল আলী ভূঁইয়ার ছেলে মোহন ভূঁইয়া (৩৫), একই এলাকার আবদুল কালামের ছেলে ​নূর ইসলাম (২৫) ও একই এলাকার শাহ আলমের ছেলে শাকিল (২৪)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মু. ফরহাদুজ্জামান নবীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই মাদক আস্তানায় অভিযান চালায়। অভিযানকালে আস্তানার মালিক মোহন ভূঁইয়াকে আটক করা হয়। একই সময়ে সেখান থেকে মাদক কিনতে আসা নূর ইসলাম ও শাকিলকেও হাতেনাতে আটক করে পুলিশ।

এসময় তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে দুটি দেশীয় দা, দুটি ধারালো রামদা, তিনটি কাঁচি, দুটি হাতুড়ি, ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এবিষয়ে ​বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত আলামত আইনানুগভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। (১৬/০৭/২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে গোরস্থানের জমির বেড়া দিতে গিয়ে সংঘর্ষ, আহত ৫

১

গলাচিপায় বসতবাড়িতে বর্বর সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, হাসপাতালে ভর্তি ৫

২

শুধু সংবাদ নয়, এবার মানুষের পাশে সরাসরি; নওমালা ইউপি নির্বাচনে সাংবাদিক মজিবর রহমান (মাসুদ)

৩

চাল আত্মসাৎ ও দুর্নীতির খবরের জেরে প্যানেল চেয়ারম্যানের হামলায় আনোয়ার খলিফার হাত ভাঙল

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নাভিশ্বাস, লাগামহীন নিত্যপণ্যের বাজার

৫

পটুয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা

৬

জনগণের সম্পদ বনাম রাষ্ট্রীয় গোপনীয়তা: সরকারি দপ্তরে গোপন ভিডিও ধারণে আইন কী বলে?

৭

সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইন হলে: ভারসাম্যপূর্ণ আইনই সাংবাদিকতার স্বাধীনতা ও সমাজের কল্যাণ নিশ্চিত করবে

৮

ক্ষমতার দাপটে কৃষকের ফসলি জমি কেটে খাল খনন, রাতের আঁধারে ঘেরে পানি উত্তোলন

৯

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট: সপরিবারে মারধরের অভিযোগ

১০

বিভাগীয় অঞ্চল ভিত্তিক সম্ভাবনা বনাম দক্ষতার ঘাটতি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল অন্তরায় কোথায়?

১১

ভবিষ্যতের বাংলাদেশ: মেগাসিটি, ব্লু-ইকোনমি ও ১০০ বছরের একটি কাল্পনিক বাস্তবতা

১২

বর্ডার পেরিয়ে রাজধানীতে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাদক চালান: অপরাধীদের ‘কৌশল’ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বড় ব্যর্থতা?

১৩

পাওনা টাকা এড়াতে ‘গুমের নাটক’? রিয়াদে প্রবাসীদের চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন

১৪

পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার।

১৫

বিটিএসএফ মহাসচিব আল-আমিন শাওন কুয়াকাটায়, পটুয়াখালী জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১৬

পটুয়াখালীর বাউফলে বিষপানে নববধূর মৃত্যু: হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

১৭

শতভাগ খাঁটি না হলে ফলের ছবি নয়: জাপানে ফলের জুস প্যাকেজিংয়ের অভিনব আইন

১৮

পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেফতার, পলায়ন ১

১৯

পটুয়াখালীতে সমবায় সমিতির নামে ভূইফোঁড় ‘সূর্য সমিতি’: অবৈধ সুদের কারবার, সমন গায়েব ও কোটি টাকার জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ!

২০