
গলাচিপা প্রতিনিধি:
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ ও এলাকাকে রক্ষা করতে পটুয়াখালীর বকুলবাড়িয়া ইউনিয়নে এক বিশাল মাদকবিরোধী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের বিশেষ উদ্যোগে এবং ‘বকুলবাড়িয়া ইউনিয়ন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ’-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”মাদককে না বলুন”— এই স্লোগানকে সামনে রেখে আগামী শনিবার সকাল ঠিক ৮টায় পুরো ইউনিয়নব্যাপী এক বিশাল মাদকবিরোধী বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে পুরো বকুলবাড়িয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশন ও বাজার প্রদক্ষিণ করবে। মিছিল শেষে অনুষ্ঠিত হবে “মাদককে না বলুন” শীর্ষক একটি সচেতনতামূলক পথসভা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তরুণ ও যুবসমাজকে এই বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতেই এই বিশেষ আয়োজন।আহ্বান (উপস্থাপক):একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে দল-মত নির্বিশেষে বকুলবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আগামী শনিবার সকাল ৮টায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বকুলবাড়িয়া ইউনিয়ন ইসলামি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিনীত আহ্বান জানানো হয়েছে।”আসুন, মাদকের বিরুদ্ধে একসাথে দাঁড়াই। নিজের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখি।”
মন্তব্য করুন