
অনলাইন ডেস্ক:
নিজের সন্তানকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশে ছুটে এসেছেন গ্যারিসন রবার্ট লুট্রেল নামে এক মার্কিন নাগরিক। সন্তানকে দেখতে না পেয়ে ও স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনি রাস্তায় ব্যানার হাতে প্রতিবাদ ও আকুতি জানিয়েছেন।
হাইকোর্টে দায়ের করা রিটের শুনানিতে আদালত গ্যারিসন রবার্ট লুট্রেলকে সপ্তাহের নির্দিষ্ট দুই দিন (উত্তরা ক্লাবে) সন্তানকে দেখার ও তার সঙ্গে সময় কাটানোর অনুমতি দেন। পাশাপাশি সন্তানদের জিম্মা সংক্রান্ত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নিজের সন্তানের পিতৃস্নেহ সুনিশ্চিত করতে এবং সন্তানকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফেরার আশায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যানারে সন্তানের ছবি ও আকুতি তুলে ধরছেন এই মার্কিন বাবা।
মন্তব্য করুন