মু,হেলাল আহম্নেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড টাউল বহাল গাছিয়ার নয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত অপরাধী মাদক সম্রাট আবুল বাশারকে চৌরাস্তা স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। গতকাল এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতি সহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল( ১১সেপ্টেম্বর শুক্রবার) বিকেল আনুমানিক ৪.৩০ মিনিটের সময় পটুয়াখালী পৌর শহরের স্টার রেস্টুরেন্টে এর সামনে থেকে মাদকসম্রাট নয় মামলার আসামী আবুল বাসরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।।।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সামান্য আয়ের একটি মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন আবুল বাশার। সেখান থেকে হঠাৎ করেই অঢেল অর্থ ও সম্পদের মালিক বনে যান তিনি। রাতারাতি শূন্য থেকে কোটিপতি হয়ে ওঠার এই রহস্য নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ও কৌতুহল ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি, মাদক ব্যবসা এবং অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমেই সে এই বিপুল সম্পদের পাহাড় গড়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, নিজ এলাকায় মাদকের সিন্ডিকেট চালায় তিনি।এছাড়াও সরকারি খাল জবর দখল করে নিজের পালিত মাদকের সাথে জড়িত এমন লোক দিয়ে পরিচালিত করে আসছেন এই মাদক সম্রাট আবুল বাসার।এক সময় ভাত খেতে পারতো না অন্যের মুরগীর খামারে কাজ করতো। গা থেকে মুরগীর গন্ধ আসতো তার আজ কোটি টাকার মালিক। ঢাকায় অঢেল সম্পত্তি। এর উসৎ কোথায় মাদক এমনটাই জানান তিনি।
পটুয়াখালী সদর থানার এ,এস,আই রিপন জানান,থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল হয়েছে। ওয়ারেন্টের পেপার আমার দায়িত্বে ছিল। তাই অনেক কৌশল অবলম্বন করে তাকে ধরতে সক্ষম হয়েছি বলে জানান।
এব্যপারে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আবুল বাসারে এর বক্তব্য চাইতে গেলে তিনি প্রতিবেদক,কে বলেন,আমার নামে কোন মামলা নেই। আমি নিরপরাধ ষড়যন্ত্রের শিকার আমি। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে পোপাগান্ডা ছড়াচ্ছে আমি নির্দোস।
পটুয়াখালী সদর থানার কর্মকর্তা ওসি মনিরুজ্জামান (মনির) জানান, বাশারের বিরুদ্ধে মাদক ও ডাকাতি সংক্রান্ত মামলার পাশাপাশি মোট নয়টি পৃথক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে এলাকা ও তার আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ০১৭১৭-৪০৭৮৪৭
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.