ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে কিছু লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিদের নাম মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম)।
উক্ত ডাকাতি সংঘঠিত হওয়ার পর র্যাব-১০ দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র্যাব প্রকল্পের লুন্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশী ব্র্যান্ডের দামি ঘড়ি, ২টি বিদেশী মোবাইল ফোন ও নগদ ১৫,৭০০/- উদ্ধারসহ ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত আসামি নাছির পেয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্রগ্রাম বায়েজিত বোস্তামি থানায় ২টি মামলা, আসামি রোমান শেখ ও মামুন এর বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক এ ছিনতাইয়ের মামলা রয়েছে।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.