এম জাফরান হারুন:
পটুয়াখালীর বাউফল উপজেলার ভিক্ষুকদের মধ্যে মোঃ ইউনুসের ভিক্ষাবৃত্তি ছিল অন্যান্যদের থেকে একটু আলাদা যা ছিল অভিনব কায়দায় ভিক্ষা চাওয়া। তাকে নিয়ে অনেকেই মজাও করতেন। কিন্তু সেই ইউনুস ট্রাক চাপায় নি'হত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-কালিশুরী মেইন সড়কের জনতা বাজার এলাকায় এ দু'র্ঘ'টনা ঘটে। নি'হ'ত ইউনুস উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। দু'র্ঘটনার পর স্থানীয়রা তাকে উ'দ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয় বলে জানা গেছে।
এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন- লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং সুরাতহাল থেকে শুরু করে সকল কার্যক্রম করা হচ্ছে। তবে পরিবারের লোকজন আসলে মামলা নেওয়া হবে। যদি পরিবারের কেউ মামলা করতে রাজি না হয় তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে। (২৬/০৭/২০২৬)
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.