এম জাফরান হারুন:
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কার্যালয় অবস্থিত এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান ও বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং বিএনপির মিছিলে অতর্কিত হামলার মামলা সহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তিনি দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার নির্বাচিত হন। সর্বশেষ ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তিনি চেয়ারম্যানের দায়িত্ব হারান।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর হোসেন কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। (১৭/০৭/২০২৬)
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.