মাহ্ফুজ নবীন:
পটুয়াখালী জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে নির্মম হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। গত সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতালের হিসাবরক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
সাংবাদিক তনু জানান, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে হাসানুজ্জামান ক্ষিপ্ত হয়ে তার গলা পায়ে চেপে ধরেন এবং বলতে থাকেন, “তোকে বাগে পেয়েছি। বড় বড় সাংবাদিকরাও আমার কাছে আসে না, আর তুই তথ্য চাইতে এসেছিস!” এরপর টেবিল থেকে একটি ছুরি নিয়ে তিনি তনুর গলা ও শরীরে আঘাত করেন।
একপর্যায়ে তনুর পকেট থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে মারধরের পর তাদের কক্ষের ভেতর আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসানুজ্জামানের নির্দেশে ক্যাশিয়ার দেলোয়ার হোসেনসহ ৬-৭ জন ব্যক্তি তাদের ধরে টেনেহিঁচড়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার কক্ষে নিয়ে যান। সেখানেও তাদের ওপর মারধর চালানো হয়।
তত্ত্বাবধায়ক ডা. লিজা মারধর থামানোর জন্য অনুরোধ করেন এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্যদের ফোন করার অনুমতি চান।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সাংবাদিকরা এটিকে সাংবাদিকতার স্বাধীনতায় সরাসরি হামলা বলে অভিহিত করেছেন।
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.