প্রতিবেদনঃসিনথিয়া আফরোজ
News DBN, -নিউজ ডিবিএন পরিবারের পক্ষ থেকে -- দেশ-বিদেশের সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংবাদপ্রেমীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক।
ত্যাগ, মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আসুক পবিত্র ঈদুল আযহা।
সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন মুহূর্তে কাটুক ঈদের প্রতিটি ক্ষণ।
২০২৬ সালে যাত্রা শুরু করা আপনার আস্থার সংবাদমাধ্যম সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ-বিদেশের সর্বশেষ খবর, অনুসন্ধানী প্রতিবেদন, সমসাময়িক ঘটনা, রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা ও জনজীবনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
বিভিন্ন সময়োপযোগী ও নির্ভরযোগ্য খবর জানতে চোখ রাখুন
~ NewsDBN ~
আপনার আস্থার সংবাদমাধ্যম
📌 আমাদের অঙ্গীকার:
✅ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন
✅ দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট
✅ জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা
✅ বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ প্রকাশ
আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের অনুপ্রেরণা।
সবার জন্য রইলো সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির শুভকামনা।
NewsDBN
নিউজ ডিবিএন পরিবার
“আপনার আস্থার সংবাদমাধ্যম
নিখোঁজ প্রবাসী মোঃ রুবেল মুন্সিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি : সিকদার সোহেল ।
মোঃ রুবেল মুন্সি নামের এক প্রবাসী বাংলাদেশি গত আনুমানিক ১২ থেকে ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সর্বশেষ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিখোঁজ সংক্রান্ত তথ্যটি ব্যাপকভাবে শেয়ার করেন এবং যার কাছে কোনো তথ্য রয়েছে, তিনি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্বজনদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে মোঃ রুবেল মুন্সির সন্ধান পাওয়া যাবে এবং তিনি দ্রুত পরিবারের কাছে নিরাপদে ফিরে আসবেন।
যদি কোনো ব্যক্তি মোঃ রুবেল মুন্সির অবস্থান সম্পর্কে তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ তদন্ত. All rights reserved.